স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ পাবনার ঈশ্বরদীর যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার পালিদোহা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই তার সঙ্গে থাকা আরও তিনজনকে আটক করা হয়।

গ্রেফতার মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলার যুবদলের সদস্য হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।