দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে। ছবি : নিজস্ব।
পাবনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে পাবনায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
পাবনা জেলা , সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এই কর্মসূচির আয়োজন করে।
জেলা বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঘোড়া স্ট্যান্ডে গিয়ে হয় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
সেখানে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান হিসেবে বক্তব্য দেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply
You must be logged in to post a comment.