স্টাফ রিপোর্টার: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে তিনটি মোবাইলকোর্ট মামলা হয়েছে। এসব অভিযানে ৩ গ্রাম হেরোইন ও ২০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাবনা সদর থানাধীন লস্করপুর এবং ঈশ্বরদী থানাধীন সাড়া ঝাউদিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি পাবনা কার্যালয়ের তথ্য অনুযায়ী, এদিন নিয়মিত কোনো মামলা হয়নি। মোবাইলকোর্টে তিনটি মামলা করা হয়েছে এবং তিনজনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে পাবনা ‘ক’ সার্কেলে দুটি মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করে দুটি মামলা করা হয়। একই সার্কেলে নিয়মিত অভিযান ছিল দুটি, তবে কোনো নিয়মিত মামলা হয়নি।

পাবনা ‘খ’ সার্কেলে একটি মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করে একটি মামলা করা হয়। এ সার্কেলে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় তিনটি, তবে কোনো নিয়মিত মামলা হয়নি।

মোবাইলকোর্ট অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ৩ গ্রাম হেরোইন ও ২০ পিস ট্যাপেন্টাডল।

মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা।