পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকবিরোধী অভিযানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ৬০ বোতল এসকাপ (Eskuf) ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গাছপাড়া হাইওয়ে সড়কে এ বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে ৬০ বোতল এসকাপ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।