পাবিপ্রবির কর্মচারীদের প্রশাসনিক শিষ্টাচার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিতদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অতিথিদের সাথে কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে পাবিপ্রবিতে।

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডের কর্মচারীদের জন্য দিনব্যাপী রুলস, রেগুলেশন অ্যান্ড অ্যাডমিনিসট্রেশন এটিকেট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আমাদের আচার-আচরণ শিখতে হবে। যার যার জায়গা থেকে প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে। প্রশিক্ষণের পুরো সময়টা থাকা এবং শেখার ইচ্ছা শক্তি থাকতে হবে। আমাদের সময়ানুবর্তী হতে হবে এবং সময়কে গুরুত্ব দিতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, নিয়মকানুন জানতে হবে এবং সেগুলো মানতে হবে। প্রশিক্ষণ থেকে জানা বিষয়গুলো প্রশাসনিক কাজে ব্যবহার করতে হবে। সঠিক সময়ে অফিসে আসা এবং নিযম মেনে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।