র্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ একজন গ্রেফতার
পাবনা প্রতিনিধি | ২০ জুন ২০২৬
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল অস্ত্র ও মাদকসহ একজন আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, গত ১৯ জুন দিবাগত রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান, (এস) বিএন-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আতাইকুলা থানাধীন ধর্মগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আতাইকুলা ভিটিপাড়ার ধর্মগাছা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোঃ রাসেল আহম্মেদ (৩২), কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ০১টি দেশীয় একনলা বন্দুক, ০২ রাউন্ড কার্তুজ এবং ৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-২ জানিয়েছে, মাদক, অস্ত্র ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.