পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকবিরোধী অভিযানে হেরোইন ও গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।
বুধবার (১৭ জুন) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলিমের নেতৃত্বে পাবনা সদর উপজেলার কবিরপুর ও মহেন্দ্রপুর এলাকার কয়েকটি মাদক স্পটে অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা জেলার সাতমাইল এলাকার মো. আলামিন (৩২) ও মো. টুকু শেখ (৩৮)।
অভিযানে তাদের কাছ থেকে মোট ২ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আদালতের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা সদর সার্কেলের পরিদর্শক তারেক মাহমুদ ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের আগ্রাসন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.