সাঁথিয়া প্রতিনিধি: পাবনায় সাইবার স্পেসে অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানে একজন এজেন্টকে গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ। জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
গত ১৭ মে ২০২৬ তারিখে পাবনা জেলার পুলিশ সুপার মো. ছূফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমানের তত্ত্বাবধানে সাঁথিয়া থানা পুলিশ এ বিশেষ অভিযান চালায়।
অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রাব্বি (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি সাঁথিয়া উপজেলার তেথুলিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ অনুযায়ী সাঁথিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, মাদক, জুয়া এবং সাইবার অপরাধসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানানো হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.