অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে বড় সাফল্য
পাবনা প্রতিনিধি: পাবনায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে গত দুই মাসে মোট ১,৩৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. সুফি উল্লাহর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় একযোগে পরিচালিত বিশেষ অভিযানে মাদক কারবারি, সন্ত্রাসী, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। এসব অভিযানের ফলে জেলার অপরাধচক্রে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক, সন্ত্রাস ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
এদিকে, জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে চলমান কঠোর অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করতে পারে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে যাচাই করা তথ্যের ওপর নির্ভর করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.