পাবনা প্রতিনিধি: পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এসময় সন্দেহজনকভাবে অবস্থানরত মো. নাইম হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নাইম পাবনা সদর থানার আরিফপুর পশ্চিমপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছে বলে জানানো হয়। নাইম বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখতে এবং জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, জেলার মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ কাজ করে যাবে।

Leave a Reply
You must be logged in to post a comment.