পাবনা প্রতিনিধি: মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় পাবনায় “অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায়” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন, অনলাইন জুয়ার বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে, এটি প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মুনিরা এবং পৌর প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক খাইরুল ইসলাম।

এছাড়া গণমাধ্যম প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম এবং দৈনিক ইছামতি পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান খানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা অনলাইন জুয়ার ক্ষতিকর দিক তুলে ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এটি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।