চাটমোহর (পাবনা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির সাবেক নেতা এ এম জাকারিয়া।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপির ৪৮ বছরের গৌরবময় পথচলা দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ঐতিহাসিক দিনে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

একই সঙ্গে তিনি বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ এম জাকারিয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক কামনা করে বলেন, গণতন্ত্রের বিজয় হোক এবং দেশ ও জনগণের কল্যাণে বিএনপির সংগ্রাম আরও শক্তিশালী হোক।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, “বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক। গণতন্ত্রের বিজয় হোক। বাংলাদেশ জিন্দাবাদ।”

এ এম জাকারিয়া বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি অতীতে পাবনা জেলা বিএনপির সদস্য, চাটমোহর পৌর বিএনপির দুইবারের সভাপতি, চাটমোহর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, চাটমোহর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার, চাটমোহর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, চাটমোহর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের সাবেক জিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।