পাবনা প্রতিনিধি: পাবনা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি-২০২৫ পরীক্ষায় আইজিপি শিক্ষাবৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. মাহবুব আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তির ক্রেস্ট তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মো. সাখাওয়াত হোসেন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ।

কৃতি শিক্ষার্থীদের সাফল্যে পাবনা জেলা পুলিশ আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে। তাদের মেধা ও সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।