চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বানিয়াবহু সম্মিলিত ঈদগাহ মাঠ পাকা করণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় বানিয়াবহু সম্মিলিত ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিমাইচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন এবং সাবেক আহ্বায়ক মো. লুৎফর রহমান মোল্লা।

বানিয়াবহু সম্মিলিত কবরস্থান, মক্তব-মাদ্রাসা ও ঈদগাহ কমিটির সভাপতি এবং নিমাইচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. রাশিদুল ইসলাম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল ঈদগাহ মাঠটি পাকা ও ব্যবহার উপযোগী করা। মাঠটি পাকা হলে ঈদের নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে এলাকাবাসী আরও সুবিধা পাবেন বলে আশা করছেন তারা।

বানিয়াবহু সম্মিলিত ঈদগাহ মাঠ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।