চাটমোহর প্রতিনিধি: চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ভাঙ্গুড়া উপজেলার দহপাড়া গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে মো. হৃদয় হোসেনকে (২৬) আটক করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া মোবাইল কোর্ট মামলা নং ১৩৯, ১৪০ ও ১৪১-এর মাধ্যমে সাদ্দাম হোসেন, আনিস ও আজিজকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত চারজনকে প্রয়োজনীয় পুলিশ পাহারায় পাবনা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।