চাটমোহর (পাবনা) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় পাবনার চাটমোহরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাটমোহর উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মী ও দেশের মানুষের শান্তি, কল্যাণ এবং দেশের সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন চাটমোহর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল এবং কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটমোহর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মাসুম আকাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান কাউসার, কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাওছার হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিনুর হোসেনসহ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাঁর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.