ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে এক সিএনজি চালককে ছুরিকাঘাত করে তার সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার কালিকাপুর সুগার মিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা সিএনজি চালকের গতিরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে চালককে ছুরিকাঘাত করে তার সিএনজিটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের বেলায় সড়কে টহল জোরদারসহ ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Leave a Reply
You must be logged in to post a comment.