ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ফরিদপুরে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল দাইয়ান মঞ্জু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. আবুল হোসেন জোয়ার্দার।
এ সময় সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম বিএসসি ও মো. আশরাফুজ্জামান মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জিয়াউর রহমান জিয়া।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.