ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা জেলার ফরিদপুর থানা পুলিশের অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) ফরিদপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার রামনগর (পূর্বপাড়া) গ্রামের মৃত লুতফর রহমানের ছেলে মোঃ রুবেল মোল্লা (৩৪)-কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফরিদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক)/৪১ অনুযায়ী মামলা নং-১ (তারিখ: ০১ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম আকনজি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।