বিনোদন ডেক্স
বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি আবারও আলোচনায়। তবে এবার অভিনয় নয়, ফুটবল নিয়ে দেওয়া এক খোলামেলা মন্তব্যেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা।
ব্যস্ত শুটিং সূচির মাঝেও সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সেখানে প্রিয় দল সম্পর্কে জানতে চাইলে অকপটে তিনি জানান, তিনি ব্রাজিলের সমর্থক। যদিও মজার ছলেই বলেন, এখন ব্রাজিলকে সমর্থন করতে তার “অনেক লজ্জা লাগে”।
হিমির ভাষ্য,
“আমি ব্রাজিল সাপোর্ট করি। খেলা অতটা বুঝি না, না বুঝেই সাপোর্ট করি।”
তিনি আরও জানান, ছোটবেলা থেকেই পরিবারের প্রভাবেই ব্রাজিলের প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে।
“ছোটবেলা থেকে দেখেছি আমার ভাইয়া আর আব্বু ব্রাজিল সাপোর্ট করতেন। তাই আমিও করি,” — বলেন অভিনেত্রী।
তবে ব্রাজিল দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও খানিক হতাশার ইঙ্গিত দেন তিনি। আর সেই কারণেই নাকি এখন ব্রাজিল সমর্থন করতে কিছুটা “লজ্জা” অনুভব করেন।
হিমির এই মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস। কেউ তার সরল স্বীকারোক্তিকে প্রশংসা করছেন, আবার কেউ ব্রাজিল দলের পারফরম্যান্স নিয়ে ট্রল করতেও ছাড়ছেন না।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত মতামত ও স্পষ্টভাষী স্বভাবের কারণেও বরাবরই দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা ধরে রেখেছেন হিমি।

Leave a Reply
You must be logged in to post a comment.