বিনোদন ডেস্ক: একের পর এক শ্রোতাপ্রিয় গান ও মিউজিক্যাল ফিল্ম নির্মাণের মাধ্যমে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন বর্তমান সময়ের উদীয়মান তরুণ অভিনেতা ও নির্মাতা রাজ’হৃদয়। তার নির্মিত ও অভিনীত “পিরিতের কৌশল”, “মনের ব্যাথা”, “সইতে পারিনা”, “দূর প্রবাসে নাইরে আপন”, “প্রেমের দোকানদার”, “দুজনার দুটি মন”, “আমার স্বপ্নে দেখা মনটা”, “মায়ার বাঁধন”, “অহংকারী মাইয়া”, “আমার সাথে করলি বেইমানি”, “কতো কষ্ট আমার বুকে”, “কলিজা পোড়া”, “ও নিঠুর বন্ধুরে”, “কি মায়া লাগাইলিরে”, “প্রবাস নামের জেলখানা”, “এই দুনিয়া ছাইড়া যাবো”, “বিধাতা” ও “স্কুল জীবনের ভালোবাসা”সহ বেশ কিছু গান দর্শক-শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে।
এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজ’হৃদয় নিজের পরিচালনায় নির্মাণ করেছেন ভিন্নধর্মী গল্পনির্ভর নতুন মিউজিক্যাল ফিল্ম “প্রিয়া তোমায় ভোলার জন্য”।
মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন রাজ’হৃদয়, জান্নাত, সিয়ামসহ আরও অনেকে। খুব শিগগিরই “কে মিডিয়া” ইউটিউব চ্যানেলের ব্যানারে এটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন গগন রাব্বানী। টিউন করেছেন এন এইচ কবি এবং সংগীত পরিচালনায় ছিলেন প্রীতম কবি। চিত্র ধারণ করেছেন শাওন গাজি। এছাড়া মিউজিক্যাল ফিল্মটির প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন সৌদি প্রবাসী রবিউল ইসলাম।
নির্মাতা ও অভিনেতা রাজ’হৃদয় বলেন, “আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আশা করি গানটি সবার কাছে ভালো লাগবে। আমি আমার সাধ্যমতো কাজ করছি, বাকিটা দর্শকদের ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে আরও ভালো গান ও মিউজিক্যাল ফিল্ম দর্শকদের উপহার দিতে পারি।”
ঈদকে কেন্দ্র করে ভিন্ন গল্প ও নতুন উপস্থাপনায় নির্মিত “প্রিয়া তোমায় ভোলার জন্য” দর্শক মহলে বড় ধরনের সাড়া ফেলবে বলে আশাবাদী নির্মাতা সংশ্লিষ্টরা।

Leave a Reply
You must be logged in to post a comment.