চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরুজ আলী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্ব টিয়ারতলা এলাকায় মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনাকারী দল।

গ্রেপ্তার সুরুজ আলী উপজেলার হিয়ালদহ গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার সুরুজ আলীর বিরুদ্ধে ২ অক্টোবর ২০২৬ তারিখে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।