চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতন করা হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউল্যাব বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. সালাউদ্দিন আহমেদ সাব্বির, চাটমোহর পৌর মহিলা দলের নেত্রী শিরিন শিলা এবং চাটমোহর পৌর ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.