দর্পণ ডেক্স: পাবনার চাটমোহর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটির সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল। সাবেক সম্পাদক এসএম মাসুদ রানার সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল মান্নান পলাশ, রকিবুর রহমান টুকুন, শামীম হাসান মিলন, বিপ্লব আচার্য্য, সঞ্জিত সাহা কিংশুক, শাহীন রহমান, সালাউদ্দিন খান সোহেল ও বকুল রহমান।
পরে নবনির্বাচিত সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুকসহ কমিটির অন্যান্য সদস্যের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
দায়িত্ব গ্রহণের পর সভাপতি রকিবুর রহমান টুকুন বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, প্রেসক্লাবের উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকল সদস্যের সহযোগিতা নিয়ে কাজ করতে চান।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে রকিবুর রহমান টুকুন সভাপতি এবং সঞ্জিত সাহা কিংশুক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Leave a Reply
You must be logged in to post a comment.