চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে মো. রবিউল ইসলাম (৫২) নামে বিলচলন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রবিউল ইসলাম উপজেলার রামনগর উত্তরপাড়া গ্রামের মৃত রয়াস সরদারের ছেলে। তিনি বিলচলন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান, সরকারবিরোধী কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply
You must be logged in to post a comment.