চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে মো. বুদি প্রামানিক (৬০) নামে এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৯ আগস্ট) উপজেলার আটলংকা গ্রামে নিজ বাড়ির গোয়ালঘরে এ ঘটনা ঘটে।
নিহত বুদি প্রামানিক আটলংকা গ্রামের মৃত মুনতাজ প্রামানিকের ছেলে। তিনি পরিবার নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির গোয়ালঘরে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি চাটমোহর থানায় জানানো হয়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.