চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে মেঘার বিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ প্রায় ৭০টি চায়না দুয়ারী জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেঘার বিলে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল মাহমুদ। এ সময় চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে প্রায় ৭০ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দ করা এসব নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে পরিচালিত এ অভিযানের মাধ্যমে মৎস্যসম্পদ রক্ষা ও প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি তুলে ধরা হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.