শতভাগ ফেল করা পাবনার চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদ্রাসা ও ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা। আরো দুইটি প্রতিষ্ঠানের ছবি সংগ্রহ করা যায়নি।
পাবনা প্রতিনিধি: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাবনা জেলায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করতে পারেনি। শতভাগ ফেল করেছে। চারটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৬০ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, শতভাগ ফেল করা পাবনার চারটি শিক্ষা প্রতিষ্ঠান হলো-ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা, একই উপজেলার সিকেবি আলিম মাদ্রাসা (ভোকেশনাল শাখা), ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদ্রাসা।
এর মধ্যে ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা থেকে ১৯ জন, সিকেবি আলিম মাদ্রাসা (ভোকেশনাল শাখা) থেকে ৭ জন, ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৪ জন এবং চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষায় অংশ নিয়েছিল।
জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.