চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ছয়গ্রাম সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাটমোহরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নূর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনাইগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. গোলাম মওলা।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, প্রধান সুপার হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলালুর রহমান বিল্লালসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.