শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা: পাবনার চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, রকিবুর রহমান টুকুন, চাটমোহর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোতাহার আলী, জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম, হাসানুজ্জামান সবুজ, ক্যাস্ট্রো সাগর, আরাফাত রহমান, রাকিবুল হাসান, সাকিব, বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম, ভিপি সেলিম রেজা, নুরুল করিম খান আরজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম, সাবেক যুবদল নেতা ফারুক হোসেন, তানভীর জুয়েল লিখন এবং ছাত্রদল নেত্রী জান্নাতুল নাঈম জুঁইসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের প্রতিনিধিরা।
আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply
You must be logged in to post a comment.