চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, চাটমোহর উপজেলার ভাদড়া গ্রামের মৃত আব্দুল গফুর মোল্লার ছেলে মো. রবিউল ইসলাম বিপ্লব (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা নং-২০, তারিখ ২৬ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.