চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ২৭টি চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার আফ্রার বিলসংলগ্ন ডাকাতের ভিটা ও বোয়ালমারি বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুসা নাসের চৌধুরী।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও মূলগ্রাম ও পাশ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সোহেল রানা, চাটমোহর থানা পুলিশের সদস্য, আনসার সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান চলাকালে প্রায় ২৭টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাটমোহর এ অভিযান বাস্তবায়ন করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.