চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২২ জুলাই) পরিচালিত এ অভিযানে আটক দুই ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. আকাশ হোসেন (২৫)। তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অপর দণ্ডপ্রাপ্ত ব্যক্তি একই ইউনিয়নের হাসুপুর গ্রামের জয়নাল প্রাংয়ের ছেলে মো. এরশাদ (৪৫)। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।