চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
চাটমোহর থানা পুলিশ জানায়, শনিবার (১৯ জুলাই) থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দাতিয়া কয়রাপাড়া গ্রামের মৃত শুকুর আলী প্রাংয়ের ছেলে মো. হাফিজুর রহমান মুকুল (৫৮)। তিনি ৬ নম্বর ডিবিগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ছাইকোলা সরদারপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৫)। তিনি ৩ নম্বর ছাইকোলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি।
এছাড়া, পাটিয়াতা গ্রামের মৃত মোকছেদ প্রাংয়ের ছেলে মো. আলাউদ্দিন প্রাং (৪১)। তিনি ১ নম্বর হান্ডিয়াল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
চাটমোহর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.