চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সাবেক ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ।

শনিবার (১৭ জুলাই) পরিচালিত এ অভিযানে গ্রেফতার হন চাটমোহর উপজেলার বালুচর গ্রামের মো. চাঁদ আলীর ছেলে মো. সাদ্দাম হোসেন ওরফে বাপ্পী (৩৫) এবং একই গ্রামের মো. তাইজুল প্রামানিকের ছেলে মো. তাওহীদ প্রামানিক (৩২)

পুলিশ জানায়, গ্রেফতার সাদ্দাম হোসেন ওরফে বাপ্পী চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। অপরদিকে তাওহীদ প্রামানিক সাবেক ৩ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।