চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষাসৈনিক, প্রবীণ সাংবাদিক ও শিক্ষক মরহুম আব্দুল হামিদের সরকারের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (১৫ জুলাই)।

মরহুম আব্দুল হামিদ সরকার দীর্ঘদিন শিক্ষা ও সাংবাদিকতা পেশায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি চাটমোহরের সাংবাদিক সমাজের অন্যতম অগ্রদূত এবং চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি দৈনিক সমকালের চাটমোহর প্রতিনিধি শামীম হাসান মিলনের পিতা।

পরিবার সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১৫ জুলাই লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চাটমোহর পৌরসদরের মধ্যশালিখা মহল্লার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।