চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১১ জুলাই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন, তে বাড়িয়া গ্রামের মোহাম্মদ মকবুল হোসেনের ছেলে মো. স্বাধীন হোসেন (২৬), হরিপুর চৌধুরীপাড়া গ্রামের মোহাম্মদ আইনুল হোসেনের ছেলে মোহাম্মদ সুজন হোসেন (২০) এবং হরিপুর দিয়ারপাড়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ আকাশ হোসেন (২০)। তাদের সবার বাড়ি চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায়।
ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.