চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) চাটমোহর থানা পুলিশের পরিচালিত অভিযানে উপজেলার কুমারগাড়া এলাকা থেকে গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৩)কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রায় কার্যকর করতে দণ্ডপ্রাপ্ত রমজান আলীকে পুলিশ পাহারায় পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#darpontv24 #দর্পণনিউজ #চলনবিল #চাটমোহর #পাবনা #মাদক #গাঁজা #আটক #পুলিশ