চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় চারজন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
আটক ও দণ্ডপ্রাপ্তরা হলেন— মূলগ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ শুকুর আলী (৩০)-কে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
হান্ডিয়ালের মৃত বোধা প্রামাণিকের ছেলে মোঃ শহিদুল (৩০)-কে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দোলংয়ের গোলজার প্রামাণিকের ছেলে রনি প্রামাণিক (৩৫)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই এলাকার মৃত ইসমাইল সরদারের ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৫)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.