নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহরে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ হান্ডিয়াল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মইনুল ইসলাম হীরককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার হান্ডিয়াল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. অলিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, খন্দকার মইনুল ইসলাম হীরক বিস্ফোরক মামলার আসামি। শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.