চাটমোহর (পাবনা) প্রতিনিধি: সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এ জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান।
সরকারের এ উদ্যোগের সুফল যেন প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য পরিবারের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে জরিপ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সঠিক তথ্যের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহের প্রত্যাশা করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, চাটমোহর, পাবনার আয়োজনে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Leave a Reply
You must be logged in to post a comment.