চাটমোহর (পাবনা) প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো কাজের বার্তা ছড়িয়ে দিতে পাবনার চাটমোহরে ‘মূল্যবোধ ও নৈতিকতা বিষয়ক রিলস প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করেছে উপজেলা প্রশাসন। প্রতিযোগিতার মাধ্যমে সততা, শিষ্টাচার, দেশপ্রেম, সম্প্রীতি ও পরোপকারের মতো মানবিক মূল্যবোধ তুলে ধরতে উৎসাহিত করা হচ্ছে তরুণ প্রজন্মসহ উপজেলার বাসিন্দাদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার প্রচারণা ইউএনওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে চালানো হচ্ছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৩০ থেকে ৯০ সেকেন্ডের মধ্যে ভালো কাজ ও নৈতিক মূল্যবোধভিত্তিক রিলস তৈরি করতে হবে। এরপর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিলসটি পাবলিক করে পোস্ট করতে হবে। পোস্টের ক্যাপশনে #মূল্যবোধের_রিলস_চাটমোহর ও #উপজেলা_প্রশাসন_চাটমোহর হ্যাশট্যাগ ব্যবহার করার পাশাপাশি UNO Chatmohar Pabna অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে।

পোস্টের লিংক নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে জমা দিতে হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি রিলস জমা দিতে পারবেন। আগামী ২১ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টা পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকবে।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, সর্বোচ্চ লাইক পাওয়া রিলসের নির্মাতাকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। তবে এ প্রতিযোগিতায় শুধু চাটমোহর উপজেলার বাসিন্দারাই অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতার বিস্তারিত নির্দেশিকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। প্রয়োজনে ০১৭৩৭-২৬৭১৭০ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

ভালো কাজের চর্চা ও ইতিবাচক সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন বলে প্রচারিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

✅ যেভাবে অংশ নেবেন:
১. নিজের ফেসবুকে রিলস পোস্ট করুন (Public রাখুন)
২. ক্যাপশনে দিন #মূল্যবোধের_রিলস_চাটমোহর #উপজেলা_প্রশাসন_চাটমোহর এবং ট্যাগ করুন UNO Chatmohar Pabna
৩. পোস্টের লিংক জমা দিন 👉 https://forms.gle/QX5aJWZKd19vjAeX6

📅 শেষ সময়: ২১ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা
🎥 একজন সর্বোচ্চ ৩টি রিলস
❤️ সর্বোচ্চ লাইকে বিজয়ী — আকর্ষণীয় পুরস্কার!
👥 চাটমোহর উপজেলার বাসিন্দাদের জন্য

📄 বিস্তারিত নির্দেশিকা: https://drive.google.com/file/d/1A7eLWnFB8_eagjcL5owvkHF1hY_vILn2/view?usp=sharing
📞 যোগাযোগ: 01737-267170 (হোয়াটসঅ্যাপ)