চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ৪ বছরের এক শিশুকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চাটমোহর থানায় মামলা করেছেন।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল হঠাৎপাড়া (বড়-শালিখা) এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে অভিযুক্ত কিশোর শিশুটিকে ফুসলিয়ে একই এলাকার একটি বসতবাড়ির ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুটির মা মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।