চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চারটি দুর্গাপূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গোলাম মওলা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি প্রতিটি মন্দির পরিদর্শন করেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। পরে মন্দির কর্তৃপক্ষের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজিজ জোয়াদ্দারের পুত্র মো. শহিদুল জোয়াদ্দার, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিন্টু প্রামাণিক ও মো. আবু সাঈদ সজিব, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মো. সিদ্দিকুল ইসলাম ও সাবেক সভাপতি মো. গোলাপ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রবিউল করিম বাবু, যুগ্ম আহ্বায়ক বেলালুর রহমান বেলাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শাকিল আহম্মেদ মারুফ, গুনাইগাছা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন কুমার দে, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামিম হোসেন, যুবনেতা ইশারত আলী, মো. শাহীন হোসেন, আসাদুল ইসলাম, ছাত্রনেতা সুমন পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপে এ ধরনের সহযোগিতা ও শুভেচ্ছা বিনিময় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে।