ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সভায় আইনশৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা, পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়ার সহকারী কমিশনার (ভূমি), ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মহির উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব উল আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঙ্গীত কুমার পাল, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দে এবং সাংবাদিক মো. মেহেদী হাসান।

এছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নিয়ে নিজেদের প্রস্তুতি ও বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।