বিশেষ প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৬ সোমবার (৩ আগস্ট) দুপুর ২ টায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলদের ভোট প্রদান শেষে প্রাপ্ত ভোট গণনা করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের ফলাফল ঘোষণা করা হয়।
প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোঃ মোজাম্মেল হক (ঘোড়া) প্রতীক ২৩৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল মান্নান (আনারস) প্রতীককের ২১৬ ভোট কে পরাজিত করে মোঃ মোজাম্মেল হক সভাপতি নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে মোঃ ওয়াজ উদ্দিন (মোরগ) প্রতীক ২৭৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আজাহার হোসেন (ফুটবল) প্রতীককের ১৬৫ ভোট কে পরাজিত করে মোঃ ওয়াজ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম (টিউবওয়েল) প্রতীক ২২৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামরুজ্জামান (আম) প্রতীককের ২০৫ ভোট কে পরাজিত করে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন,এর মধ্যে উপস্থিত ভোটার ৪৫১ জন,অনুপস্থিত ৮ জন, বিভিন্ন পদে বাতিল ভোট সংখ্যা ৪ থেকে ১৩টি।
কাউন্সিল শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে বিজয়ীদের অভিনন্দন জানান।

Leave a Reply
You must be logged in to post a comment.