চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা ও আওয়ামী লীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
রবিবার (১৯ জুলাই) পরিচালিত এ অভিযানে গ্রেপ্তাররা হলেন, ছাইখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা (৩১), নিমাইচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. জাবেদ আলী (৪৩) এবং নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. রূহুল আমিন (৫২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার জুয়েল রানা ও জাবেদ আলী চাটমোহর থানার মামলা নং-০৩, তারিখ ০৬ জানুয়ারি ২০২৫, বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৫/৬ ধারার মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি।
এছাড়া রূহুল আমিন চাটমোহর থানার মামলা নং-০৬, তারিখ ১০ জানুয়ারি ২০২৫, একই আইনের ৫/৩/৬ ধারায় দায়ের হওয়া মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার হন।
গ্রেপ্তার তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে চাটমোহর থানা পুলিশ জানিয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.