চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চাটমোহর থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চাটমোহর উপজেলার নিশিপাড়া গ্রামের মো. হেলাল হোসেনের ছেলে মো. সিয়াম হোসেন (২৪) এবং চড়পাড়া গ্রামের মো. আলাউদ্দিন প্রামানিকের ছেলে মো. আলম হোসেন (২২)।
ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।
চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.