স্টাফ রিপোর্টার: পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ জুলাই) পাবনার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চাটমোহর থানা পুলিশ উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়োরা পূর্বপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সাড়োরা পূর্বপাড়া গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. ফারুক হোসেন রাব্বী (২৩)-কে মাদক সেবনের অপরাধে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রায় কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ প্রহরায় পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।