চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক প্রতিবন্ধী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) চাটমোহর পৌরসভার মধ্য-শালিখা জাদ্রিস মোড় এলাকায় ফজলুল হক ওরফে সুখলালের চায়ের দোকানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় জুতার ভেতরে লুকিয়ে রাখা ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মহরম হোসেন সুমন (২৪)কে আটক করা হয়।
আটক মহরম হোসেন সুমন মধ্য-শালিখা (জাদ্রিস মোড়) এলাকার মো. রফিকুল ইসলাম কফুর ছেলে।
চাটমোহর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.